Next Narayanganj

মঙ্গলবার, জুন ২, ২০২৬
মঙ্গলবার- ২, জুন, ২০২৬

ফতুল্লায় জামায়াতের মশক নিধন কর্মসূচি

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
1 Min Read

জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ উত্তর থানাধীন ৭ নং ওয়ার্ডের কাইয়ুমপুর ইউনিটের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকালে ফতুল্লা এলাকায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

ফতুল্লা এলাকায় জামায়াতে ইসলামী কাইয়ুমপুর ইউনিটের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিলন বেপারীর সঞ্চালনায় এই মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির মাধ্যমে কাইয়ুমপুর ইউনিটের বিভিন্ন এলাকায় মশার লার্ভা ধ্বংসে স্প্রে ছিটানো হয় এবং সাধারণ জনগণকে মশাবাহিত রোগ সম্পর্কে সচেতন করা হয়।

কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, “স্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন একটি অত্যন্ত জরুরি কাজ।” তারা এলাকার সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং মশার বংশবৃদ্ধি রোধে সচেষ্ট থাকার আহ্বান জানান।

এছাড়াও নেতৃবৃন্দ বলেন, “আল্লাহর আইন সৎ লোকের শাসন বাস্তবায়ন হলে দেশে আর কোনো দুর্নীতি থাকবে না।”

এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আকতার হোসেন এবং জামায়াত নেতা মো. ফরহাদ সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

Share This Article