Next Narayanganj

বুধবার, জুলা ২৯, ২০২৬
বুধবার- ২৯, জুলা, ২০২৬

আড়াইহাজারের ছাত্রলীগ নেতা সোহান গ্রেফতার

admin@nextnarayanganj.com
আড়াইহাজার প্রতিনিধি
1 Min Read

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আড়াইহাজারের পলাতক নেতা মো. সোহান শিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে পলাতক ছিলেন।

রবিবার (২ নভেম্বর) সোহানকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দীন। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার শ্রীনিবাসদী এলাকায়  নিজ বাড়ি থেকে পুলিশ এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই সোহান শিকারী পলাতক ছিলেন। শনিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে রোববার তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

Share This Article