Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

ফতুল্লায় কারখানায় আগুন, ক্ষতি প্রায় ১৫ লাখ

emon
নিউজ ডেস্ক
1 Min Read

ফতুল্লায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে। ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুধবার (১৯ নভেম্বর) ভোরে ওই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারখানাটিতে পলি দানা উৎপাদন হতো।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ভোর সাড়ে ৪টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ৩টি ইউনিট অংশ নিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কারখানার পলির দানা, দুটি মেশিন ও ওয়েস্ট পলি পুড়ে যায়। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হলেও দ্রুত উদ্ধার তৎপরতার কারণে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

Share This Article