Next Narayanganj

বুধবার, জুলা ২৯, ২০২৬
বুধবার- ২৯, জুলা, ২০২৬

জালকুড়িতে অবৈধ কারখানার বিদ্যুৎ-গ্যাস বিচ্ছিন্ন

emon
নিউজ ডেস্ক
1 Min Read

পরিবেশ দূষণের অভিযোগে জালকুড়ি এলাকার একটি অবৈধ শিল্পকারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি (সিদ্ধিরগঞ্জ), তিতাস গ্যাস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অভিযানকালে সদর উপজেলার জালকুড়ি এলাকার ‘জাগরণ ডাইং’ নামের কারখানাটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে কারখানাটির বৈদ্যুতিক ও গ্যাস মিটার খুলে নেওয়া হয়।

পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

Share This Article