Next Narayanganj

মঙ্গলবার, জুন ২, ২০২৬
মঙ্গলবার- ২, জুন, ২০২৬

ফতুল্লায় বিশেষ অভিযান: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

emon
নিউজ ডেস্ক
1 Min Read

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী পূর্ব গোপালনগর এলাকার মো. আসাদ (৫৫), এবং ধর্মগঞ্জ ঢালীপাড়ার নাজিমউদ্দিন ঢালী (৬০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে বক্তাবলী ও ধর্মগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share This Article