Next Narayanganj

বুধবার, জুলা ২৯, ২০২৬
বুধবার- ২৯, জুলা, ২০২৬

বনানীতে মি. ডিআইওয়াইর অষ্টম স্টোর উদ্বোধন

admin@nextnarayanganj.com
1 Min Read

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডিআইওয়াই এখন বাংলাদেশে। গতকাল বুধবার প্রতিষ্ঠানটি রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে একটি আউটলেট বা স্টোর উদ্বোধন করেছে। এটি এ দেশে তাদের অষ্টম স্টোর।

নতুন আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী। তিনি মি. ডিআইওয়াইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফিতা কেটে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে মি. ডিআইওয়াইয়ের হেড অব অপারেশনস সাইয়েদ নূর আনোয়ার, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, এইচআর ম্যানেজার মোহাম্মদ শাহিন মোল্লা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ নাজির হোসেন এবং মার্কেটিং ম্যানেজার রাহাত নাবি উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মি. ডিআইওয়াই এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নতুন স্টোরটিতে রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরির ১০ হাজারের বেশি গৃহস্থালির সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিকস, অটোমোটিভ অ্যাকসেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা, উপহার, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ, গয়না ও কসমেটিক পণ্য। ফলে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য কিছু না কিছু পাওয়া যাবে মি. ডিআইওয়াইয়ের এই স্টোরে। উদ্বোধন উপলক্ষে গতকাল থেকে আগামী শনিবার পর্যন্ত চার দিন গ্র্যান্ড ওপেনিং অফার চলবে। 

Share This Article