Next Narayanganj

মঙ্গলবার, জুন ২, ২০২৬
মঙ্গলবার- ২, জুন, ২০২৬

কৌশলে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
1 Min Read

সিদ্ধিরগঞ্জে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে কৌশলে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জ নারপাড় এলাকার রহিম মার্কেট-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সবুজ মিয়া (২৬)। তার স্থায়ী ঠিকানা চাঁদপুর সদর হলেও বর্তমানে তিনি ঢাকার ডেমরা পশ্চিম সানারপাড় ব্যাংক কলোনীর জনৈক গণি মিয়ার বাসার ভাড়াটিয়া।

সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামির হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেপ্তারকৃত সবুজ মিয়াকে জিজ্ঞাসাবাদে তিনি তার একজন পলাতক সহযোগী মোছাঃ মর্জিনা (৪৫)-এর নাম প্রকাশ করেন। মর্জিনা সিদ্ধিরগঞ্জ বাগমারা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সবুজ মিয়া ও মর্জিনা পেশায় মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কৌশলে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে আনতেন। পলাতক আসামির সার্বিক সহায়তা ও প্ররোচনায় গ্রেপ্তারকৃত আসামি ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে সিদ্ধিরগঞ্জ থানাসহ আশেপাশের এলাকার মাদক ব্যবসায়ী ও সেবীদের নিকট খুচরা ও পাইকারি দরে বিক্রয় করত।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share This Article