Next Narayanganj

বৃহস্পতিবার, জুলা ৩০, ২০২৬
বৃহস্পতিবার- ৩০, জুলা, ২০২৬

২৭৩ জনের পদোন্নতি, পুলিশের এসআই থেকে হলেন ইন্সপেক্টর

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
1 Min Read

বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) থেকে পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি পেয়েছেন ২৭৩ জন কর্মকর্তা।

সোমবার (৩ নভেম্বর) পৃথক তিন প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বলা হয়, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৯৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ২৮ জন কর্মকর্তা।

এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

Share This Article