Next Narayanganj

বুধবার, জুলা ২৯, ২০২৬
বুধবার- ২৯, জুলা, ২০২৬

মাদক মামলায় চনপাড়ার ফাহিমের যাবজ্জীবন কারাদণ্ড

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
1 Min Read

নারায়ণগঞ্জের মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয় আদালত। সে রূপগঞ্জের চনপাড়া এলাকার নাছির মিয়ার ছেলে।

সোমবার (১০ নভেম্বর) এ রায় দেন আদালত। নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৪ সালের ১৬ মে ৫৪০ পুড়িয়া হেরোইনসহ ফাহিমকে রূপগঞ্জের চনপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায়  নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত ফাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

Share This Article