Next Narayanganj

মঙ্গলবার, জুন ২, ২০২৬
মঙ্গলবার- ২, জুন, ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ধর্ষণ: মূলহোতা শফিককে গুলশানে গ্রেপ্তার

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
1 Min Read

সিদ্ধিরগঞ্জ এলাকায় এক তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মূলহোতা মো. শফিককে (২৪) রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১০ নভেম্বর) গুলশান-১ এর ১৩৭ নম্বর সড়কের এমএস গ্রুপের সামনে থেকে শফিককে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এই ঘটনায় গত শনিবার (৮ নভেম্বর) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণীর পরিবারের আর্থিক অনটনের কারণে তার মা বিদেশে যাওয়ার আগে অভিযুক্তদের একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। টাকা পরিশোধ করার পরও অভিযুক্ত ব্যক্তি দলিল ফেরত না দিয়ে তালবাহানা করছিলেন।

পরে গত শুক্রবার দলিল ফেরত দেওয়ার কথা বলে অভিযুক্তরা ভুক্তভোগীকে সিদ্ধিরগঞ্জে ডেকে নেয়। এরপর জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীকে সাইনবোর্ড এলাকায় নামিয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত শফিক এই মামলার মূলহোতা। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন: সাইদুল (৪৯), নাজমুল হোসেন (২১), শামসু (২৮), ফয়সাল (২৪) এবং রাশেদ (২২)।

গ্রেপ্তারকৃত শফিককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share This Article