Next Narayanganj

বৃহস্পতিবার, জুলা ৩০, ২০২৬
বৃহস্পতিবার- ৩০, জুলা, ২০২৬

সোনারগাঁয়ে স্ত্রী’র গলা কাটা লাশ উদ্ধার, স্বামী আটক

emon
নিউজ ডেস্ক
2 Min Read

সোনারগাঁও উপজেলায় মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় রিয়া মনি (২১) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) ১২ টার দিকে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।

এ ঘটনায় স্ত্রী হত্যার সন্দেহ নিহতের স্বামী আদিলকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশের হাতে আটক আদিল গত ৮ বছর যাবত সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় অবস্থিত একটি কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করছেন। তার বাড়ি জামালপুর জেলার সদর থানার চুনুটিয়া গ্রামে। তার বাবার নাম বাদশা মিয়া। সে গত ১১ মাস আগে পারিবারিকভাবে একই জেলা ও থানার শেখপাড়া (মন্ডলবাড়ির) হালিম মন্ডলের মেয়ে রিয়া মনিকে বিয়ে করে সোনারগাঁওয়ের এক আবাসিক কোয়াটারে বসবাস করছেন।

আদিল জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে তার স্ত্রীর জন্য নাস্তা আনতে বের হয়। পরে সকাল ৯টার দিকে ২টি পরোটা নিয়ে কোয়াটারে আসেন আদিল। এ সময় রুমে ঢুকে একটি ধারালো বটির আঘাতে স্ত্রী রিয়া মনির গলা কাটা ও মাথায় কোপ দিয়ে হত্যা করা রক্তাক্ত লাশ খাটের উপর পড়ে থাকতে দেখতে পান। এ সময় রুমে ভেতর কাউকে দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করলে, এলাকাবাসী ও র‌্যাংগসের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে আসেন।

এদিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ পুলিশ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পরে বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ বলেন, আপাতত রিয়া মনি হত্যাকান্ডে তার স্বামী আদিলকে জিজ্ঞাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এই হত্যাকান্ডে অন্য কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হবে।

Share This Article