Next Narayanganj

বুধবার, জুলা ২৯, ২০২৬
বুধবার- ২৯, জুলা, ২০২৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু

emon
নিউজ ডেস্ক
1 Min Read

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৩৯১ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৯৬ হাজার ৬৭ জনে।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। ওই মাসে ১০৪ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। তার আগে অক্টোবর মাসে ৮০ জন ও সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

আগস্ট মাসে ৩৯ জন, জুলাই মাসে ৪১ জন, জুন মাসে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

Share This Article