Next Narayanganj

বৃহস্পতিবার, জুলা ৩০, ২০২৬
বৃহস্পতিবার- ৩০, জুলা, ২০২৬

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, লড়বেন ধানের শীষে

emon
নিউজ ডেস্ক
1 Min Read

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। এতে করে আসন্ন নির্বাচনে শীষ প্রতীকে ভোট করবেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন, ধানের শীষে ভোট করতে আগ্রহী আমি। এলাকার জনগণও চায় আমি শহীদ জিয়ার মার্কায় ভোট করি। আমি বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট করছি।

এদিকে গণঅধিকার পরিষদ জানিয়েছে, দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বিএনপিতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Share This Article