Next Narayanganj

বৃহস্পতিবার, জুলা ৩০, ২০২৬
বৃহস্পতিবার- ৩০, জুলা, ২০২৬

নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফ কায়েম হবে: জামায়াত প্রার্থী মইনুদ্দিন

admin@nextnarayanganj.com
বন্দর প্রতিনিধি
1 Min Read
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফ কায়েম করার আশ্বাস দিয়ে গণসংযোগ করছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

রবিবার (২৬ অক্টোবর) বাদ আসর বন্দরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গণসংযোগ করেন তিনি এবং জনগণের কাছে ন্যায় ও ইনসাফ কায়েমের বার্তা দেন।

মাওলানা মইনুদ্দিন আহমাদ বন্দরের একরামপুর বড় জামে মসজিদ থেকে গণসংযোগ শুরু করেন। এই গণসংযোগটি বন্দরের উইলসন রোড, স্বল্পের চক, কদম রসুল কলেজ মাঠপাড়া হয়ে কদম রসুল এলাকায় এসে শেষ হয়।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা ভালো থাকতে চাই, এদেশের মানুষ ভালো থাকতে চায়। আমাদের ভালো থাকতে হলে ন্যায় ও ইনসাফ কায়েম করতে হবে।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, “আগামী সংসদ নির্বাচনে ইসলামের বিজয় হলে, কোরআনের বিজয় হলে যত রাস্তা ঘাট আছে, সংস্কার হবে। উন্নয়নের জন্য যত টাকা বরাদ্দ হবে, প্রত্যেকটি টাকা হিসাব করে খরচ করা হবে, ইনশাআল্লাহ।”

মাওলানা মইনুদ্দিন আহমাদের এই গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Share This Article