খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলার বিভিন্ন গীর্জা পরিদর্শন করেছেন। এসময় খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাথে তাঁরা বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
পুলিশ সুপার বক্তব্যে বলেন, “সারা বিশ্বের খ্রিস্টধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে “ক্রিসমাস ডে”র উৎসব উদযাপন করে থাকেন। নারায়ণগঞ্জ জেলার খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহিম হোসেনসহ জেলা প্রশাসন ও এসপি অফিসের কর্মকর্তারা।

