Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ৪৮ ঘন্টা গ্যাস থাকবে না 

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
1 Min Read

নারায়ণগঞ্জের ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়ন এলাকায় বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

তিতাস জানায়, বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ, বাখরাবাদ-ডেমরা এবং নরসিংদী-সিদ্ধিরগঞ্জ সঞ্চালন লাইনের মধ্যে হরিপুর টিবিএস এলাকায় যাবতীয় আন্ডারগ্রাউন্ড ইন্টারলিংক অপসারণ কার্যক্রম সম্পন্ন করা হবে। এজন্য তিতাস গ্যাস নিয়ন্ত্রিত এলাকার টিবিএস, সিজিএস ও ডিআরএস
স্টেশনসমূহ থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এসময় গ্রাহকদের ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়ে তাদের সহযোগিতা কামনা করেছে তিতাস গ্যাস।

Share This Article