জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) জেলার ফতুল্লার হাজীগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিবর্গ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

