নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন আহমেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় সালাউদ্দিন আহমেদকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, রোববার (৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার সালাউদ্দিন কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে। তিনি কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
গণমাধ্যমে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

