Next Narayanganj

বুধবার, জুলা ২৯, ২০২৬
বুধবার- ২৯, জুলা, ২০২৬

সোনারগাঁওয়ে শব্দ দূষণ রোধে অভিযান

admin@nextnarayanganj.com
সোনারগাঁও প্রতিনিধি
1 Min Read

সোনারগাঁওয়ে শব্দ দূষণ রোধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত দল অভিযান পরিচালনা করে।

এ অভিযানে শব্দদূষণকারী চারটি যানবাহনকে মোট ৯ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং পাঁচটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা প্রশাসন ও আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) (কাঁচপুর সার্কেল) ফাইরুজ তাসনিম।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বিধিমালাটির ১৮(২) ধারা মোতাবেক এই চারটি যানবাহনকে জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোনারগাঁও থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

Share This Article