Next Narayanganj

বুধবার, জুলা ২৯, ২০২৬
বুধবার- ২৯, জুলা, ২০২৬

‘ভবিষ্যৎ বাংলাদেশের পথ নির্ধারণ হবে আসন্ন নির্বাচনের মাধ্যমে’

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
1 Min Read

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে, বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে এগোবে। তাই ছাত্র-জনতাকে এখনই ঠিক করতে হবে, কাকে ভোট দেবেন। ভালো মানুষকে নির্বাচিত করলে দেশেরও ভালো হবে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুব ও ছাত্র অধিকার পরিষদের আয়োজনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন।

তিনি বলেন, পেশিশক্তি, কালো টাকার মাফিয়া ও দুর্বৃত্তদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করার দিন শেষ। গণঅধিকার পরিষদ এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে অংশ নেনি। রাষ্ট্রব্যবস্থা ও দেশের পরিবর্তনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বিবেচনা করে পরবর্তীতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নুরুল হক নুর আরও বলেন, ৫ আগস্টের আগে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে তরুণরা রাজপথে নেমেছিল, সেই গণঅভ্যুত্থানের পর ১৫ মাস পেরিয়েও তা পূরণ হয়নি। নারায়ণগঞ্জের কলকারখানা ও শিল্পমালিকদের কাছে এখনও চাঁদাবাজি ও দখল চলছে। পরিবর্তন সম্ভব শুধু জনগণের সক্রিয় অংশগ্রহণে।

সভায় সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি শেখ সাব্বির এবং সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রাজ। আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

Share This Article