Next Narayanganj

শনিবার, সেপ্টে ১২, ২০২৬
শনিবার- ১২, সেপ্টে, ২০২৬

জ্বালানি সরবরাহে বাংলাদেশের অনুরোধ ইতিবাচকভাবে দেখছে ভারত

admin@nextnarayanganj.com
আন্তর্জাতিক ডেস্ক
1 Min Read
ছবি- সংগৃহীত।

বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধকে ইতিবাচকভাবে বিবেচনা করছে ভারত। তবে অতিরিক্ত ডিজেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের অভ্যন্তরীণ চাহিদা, শোধন সক্ষমতা ও দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনা করবে নয়াদিল্লি।

শুক্রবার (১৪ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা জানান।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য দুই দেশের মধ্যে একটি চলমান চুক্তি রয়েছে এবং সেটি এখনো কার্যকর আছে। অতিরিক্ত সরবরাহের যে অনুরোধ বাংলাদেশ জানিয়েছে, তা ভারতের সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা, নিজস্ব শোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা—সবকিছু বিবেচনা করেই অতিরিক্ত সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে একই ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানানোর বিষয়টিও নিশ্চিত করেন রণধীর জয়সওয়াল। পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দুই ধরনের আমন্ত্রণই ইতোমধ্যে বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে পরবর্তী সময়ে তা জানানো হবে।

এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণের বিষয়টি জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Share This Article