Next Narayanganj

মঙ্গলবার, জুন ২, ২০২৬
মঙ্গলবার- ২, জুন, ২০২৬

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

emon
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
2 Min Read

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবনগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: রায়হান কবিরের নেতৃত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা ও আটি হাউজিং এলাকায় বেশ কয়েকটি ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করেন তারা।

এসময় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মালিকদের সাথে কথা বলে বিভিন্ন খোঁজ-খবর নেন।

ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় যে সমস্ত ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত ২৫ টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে এই সংখ্যা আরো বাড়বে বলে মনে হচ্ছে।

বিভিন্ন পোশাক কারখানার বিষয়ে তিনি আরো বলেন, আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, একটি পোশাক কারখানার ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। বাকি ভবন গুলোর বিষয়ে আমরা মালিকদের সাথে যোগাযোগ করেছি আমাদের কাছে তথ্য দেওয়ার জন্য। 

হিরাঝীল আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্ত সিটি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি সাংবাদিকদের জানান, আমরা মালিক পক্ষের লোকদের নির্দেশ দিয়েছি ভবনটির নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলার জন্য। কারণ এটাও ঝুঁকিপূর্ণ। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা শিরিন, রাজউকের জোন-৮ এর অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল, নারায়ণগঞ্জ গনপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আ: সালাম, সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদ খান, নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার মো: শাহজাহান।

Share This Article