Next Narayanganj

শনিবার, সেপ্টে ১২, ২০২৬
শনিবার- ১২, সেপ্টে, ২০২৬

ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, ৪৭ জনের মৃত্যু

admin@nextnarayanganj.com
আন্তর্জাতিক ডেস্ক
1 Min Read
দেশটির বিভিন্ন এলাকায় উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ছবি- সংগৃহীত।

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। ভূমিকম্পের কম্পনে দেশটির বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১০ আগস্ট) চোকো অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর কম্পন রাজধানী বোগোটাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। তবে এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালি, পেরেইরা ও মানিজালেস শহর। ক্যালি শহরেই অন্তত ২৫টি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে পেরেইরায় ভূমিকম্পে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

রাজধানী বোগোটায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে।

ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। একই সঙ্গে সম্ভাব্য পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। সূত্র: আল-জাজিরা।

Share This Article