Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

admin@nextnarayanganj.com
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
1 Min Read
গ্রেপ্তার সজিব। ছবি- সংগৃহীত।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি সন্ত্রাসবিরোধী মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। সজিব সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বড়পুকুরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ইউসুফ আলী, যিনি ইউসুফ পাটোয়ারী নামেও পরিচিত।

পুলিশ জানায়, একই অভিযানে ৩১ পিস ইয়াবাসহ দুইজন এবং জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ওই অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

Share This Article