নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল এর মা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (৫ জানুয়ারি) আনুমানিক সাড়ে ৪টায় শহরের মিশনপাড়াস্থ নিজ বাসভবনে (সোনারগাঁ ভবন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় আল আমিন বলেন, বিএনপি নেতা জনাব এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরী ছিলেন একজন শিক্ষক, একজন রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব। আমি মরহুমার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেনো তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
শোকাহত পরিবারের প্রতিও সমবেদনা জানান আল আমিন।

