Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

নবীগঞ্জ বাসস্ট্যান্ডে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
1 Min Read

সিদ্ধিরগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মামুন আলীকে (৩৫) গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ।

শনিবার ( ১ নভেম্বর) দুপুরে মামুন আলীকে সিদ্ধিরগঞ্জ থানার মামলার সাঁজা ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত এই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

সাঁজাপ্রাপ্ত মামুন আলী বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে।

জানা গেছে, বন্দর ফাঁড়ী সহকারি উপ পরিদর্শক মোঃ বিরাজসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলার সাঁজাপ্রাপ্ত আসামী মামুন আলীকে গ্রেফতার করেন। এ ছাড়াও এএসআই বিরাজ গত অক্টোবর মাসে বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন সাঁজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টে আরো ১০ জন পলাতক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

Share This Article