Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর জেল

admin@nextnarayanganj.com
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
1 Min Read
ছবি- সংগৃহীত।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ১১ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ওই ১১ জনকে আটক করা হয়। পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারী সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের এ সাজা দেন।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আব্দুল কাদের হোসেন ওরফে ফালান (৪০), মো. আনোয়ার হোসেন কুট্টি (৪০), জামাল (২৮), উৎস (১৯), অনন্ত রায় (১৯), মো. নাজমুল (১৯), রিপন (২৬), সবুজ মাঝি (২৮), রাজা মিয়া (২৬), মো. হাসান (২৮) ও মেহেদী হাসান (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Share This Article