Next Narayanganj

সোমবার, সেপ্টে ১৪, ২০২৬
সোমবার- ১৪, সেপ্টে, ২০২৬

ডেঙ্গু আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু

emon
1 Min Read

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৫ শ ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মৃত তিনজনের মধ্যে দুই নারী ও একজন পুরুষ।

প্রতিবেদনে আরও জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগওয়ারি হাসপাতালে ভর্তির সংখ্যা হলো— বরিশালে ৪৮ জন, চট্টগ্রামে ১০১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭ জন, খুলনায় ৩৩ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৪ জন এবং সিলেটে ৫ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Share This Article