Next Narayanganj

মঙ্গলবার, জুন ২, ২০২৬
মঙ্গলবার- ২, জুন, ২০২৬

জামায়াত জোটে যুক্ত হলো এলডিপি-এনসিপি

emon
নিউজ ডেস্ক
1 Min Read

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে নতুন করে যুক্ত হলো আরও দুটি রাজনৈতিক দল। দল দুটি হচ্ছে– কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন যুক্ত হওয়া দলের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আগে থেকে জোটে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

Share This Article