Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

বন্দরে ইয়াবা-হেরোইন-গাঁজাসহ নারী গ্রেপ্তার

admin@nextnarayanganj.com
বন্দর প্রতিনিধি
1 Min Read
ছবি- সংগৃহীত।

নারায়ণগঞ্জের বন্দরে ১০০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে বন্দর থানার দত্তবাড়ী বউবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দত্তবাড়ী বউবাজার এলাকার একটি দুইতলা ভবনে অভিযান চালায়। এ সময় ওই ভবন থেকে শান্তি বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর শান্তি বেগমের পূর্বের অপরাধের তথ্য যাচাই করে একাধিক মাদক-সংক্রান্ত মামলা পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

বন্দর থানার পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Share This Article