মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। এসপি হাবিবুর ২৪তম বিসিএসের কর্মকর্তা।
মো. হাবিবুর রহমান এর আগে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি তিনি বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার এবং ফেনীর পুলিশ সুপার হিসেবেও দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি যশোর জেলায়।
এদিকে নারায়ণগঞ্জের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একই বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁর বদলির আদেশ দেওয়া হয়।
২৫তম বিসিএসের কর্মকর্তা মিজানুর রহমান মুন্সী গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের প্রায় নয় মাসের মধ্যেই তাঁর বদলির আদেশ আসে।

