Next Narayanganj

বুধবার, সেপ্টে ১৬, ২০২৬
বুধবার- ১৬, সেপ্টে, ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১৬ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

admin@nextnarayanganj.com
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
1 Min Read
ছবি- সংগৃহীত।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৬ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে তাদের সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া ও নিমাইকাশারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—বাদশা (২২), নবী হোসেন (২৬), আবু সালেহ বাধন (২৪), নবী (৩৬), রিপন (৪২), শাহিন (৪০), মোতাহার (৪২), আমির হোসেন (৩০), মিলন (২৯), মাসুদ (২৮), জাহাঙ্গীর আলম (২২), জাহিদুল ইসলাম (৩০), মিন্টু (৩৫), টিপু (৩২), রফিক (২৯) ও শ্যামল সরকার (৪৭)।

আদালতের আদেশ অনুযায়ী, আটক ১৬ জনের মধ্যে দুজনকে ৩০ দিন, দুজনকে ২৫ দিন, আটজনকে ২০ দিন এবং চারজনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চারজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও দুই দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান এবং সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।

Share This Article