Next Narayanganj

বুধবার, সেপ্টে ১৬, ২০২৬
বুধবার- ১৬, সেপ্টে, ২০২৬

মা হওয়ার আগে মৌসুমী হামিদের বিশেষ আয়োজন

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
2 Min Read
ছবি- সংগৃহীত।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ এখন মা হওয়ার অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে চলতি সেপ্টেম্বরেই প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। জীবনের নতুন অধ্যায়ে পা রাখার আগে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

মাতৃত্বের আনন্দ ঘিরে এরই মধ্যে কাছের মানুষ ও সহকর্মীদের নিয়ে ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার করেছেন মৌসুমী। সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি।

নিজের বাসার ছাদে আয়োজিত এ অনুষ্ঠানে বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আনন্দ-আড্ডায় সময় কাটান হবু মা মৌসুমী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু, গায়িকা ঐশীসহ আরও অনেকে।

অনুষ্ঠানের পর স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। ব্যবসার সঙ্গে যুক্ত আবদুল ওয়াদুদের সঙ্গে বিয়ের আগে দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল মৌসুমীর। দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে মিল থাকায় পরবর্তী সময়ে বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

বেবি শাওয়ার আয়োজন নিয়ে মৌসুমী জানান, মা হওয়ার আনন্দ কাছের বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতেই স্বল্প পরিসরে এ আয়োজন করা হয়েছিল। তাই অনেককে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। অনুষ্ঠানে অতিথিদের দেশীয় নানা খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানে প্রথমবার মা হওয়ার সুখবর প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। এরপর থেকেই তার মাতৃত্বের খবর নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এবার বেবি শাওয়ারের মধ্য দিয়ে সেই আনন্দের মুহূর্ত আরও বিশেষ হয়ে উঠেছে।

Share This Article