Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

আফগানদের বিশ্বকাপ নিশ্চিত, বাংলাদেশের সামনে যে সমীকরণ

admin@nextnarayanganj.com
স্পোর্টস ডেস্ক
2 Min Read
পুরনো ছবি।

আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় আইরিশদের সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ আগেই শেষ হয়ে গিয়েছিল। ফলে দ্বিতীয় ম্যাচে জয় পেতেই আফগানরা সরাসরি মূলপর্ব নিশ্চিত করে ফেলে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূলপর্বে অংশ নেবে। তাদের বাইরে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ স্থানে থাকা অন্য দলগুলো সরাসরি বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাবে।

বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ের অষ্টম স্থানে থাকা আফগানিস্তানের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‍্যাংকিংয়ে নিচে নেমে যাওয়ার আর কোনো গাণিতিক সম্ভাবনা নেই। ফলে আয়োজকদের বাইরে সরাসরি মূলপর্ব নিশ্চিত করা দলগুলোর তালিকায় যোগ দিল আফগানরা।

যেসব দলের স্থান নিশ্চিত:
আফগানিস্তান ছাড়া আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এবং সরাসরি যোগ্যতা অর্জন করা ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ মোট ৯টি দলের বিশ্বকাপ যাত্রা ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে ১২ নম্বরে থাকা আয়ারল্যান্ডকে মূলপর্বে যেতে হলে এখন বাছাইপর্ব (কোয়ালিফায়ার) খেলে আসতে হবে।

বাংলাদেশের সামনে যে সমীকরণ:
সরাসরি বিশ্বকাপ খেলার কোটায় এখন কেবল ১টি মাত্র স্থান খালি রয়েছে। এই শেষ জায়গাটি নিশ্চিত করার লড়াইয়ে মুখোমুখি অবস্থান করছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

  • আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশ বর্তমানে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯ম স্থানে রয়েছে।
  • পয়েন্ট টেবিলের ১০ম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭।
  • আগামী ৩০ সেপ্টেম্বরের ডেডলাইনের মধ্যে বাংলাদেশ যদি র‍্যাংকিংয়ের ৯ম স্থান ধরে রাখতে পারে, তবেই টাইগাররা সরাসরি ২০২৭ বিশ্বকাপে অংশ নিতে পারবে। কিন্তু ব্যর্থ হয়ে ১০ নম্বরে নেমে গেলে বাংলাদেশকে খেলতে হবে মূলপর্বে ওঠার কঠিন কোয়ালিফায়ার বা বাছাইপর্ব।
Share This Article