Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

মালয়েশিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-২৩ ওয়ানডে দল ঘোষণা: অধিনায়ক আলিন

admin@nextnarayanganj.com
স্পোর্টস ডেস্ক
1 Min Read
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি- সংগৃহীত।

ঘরের মাঠে মালয়েশিয়ার বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কালাম সিদ্দিকী আলিন এবং উইকেটরক্ষক হিসেবে রয়েছেন আদিল বিন সিদ্দিক।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি সিরিজের জাওয়াদ আবরার ও স্বাধীন ইসলাম। পাশাপাশি অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে পারফর্ম করা শেখ পারভেজ জীবন ও রিজান হোসেনকেও দলে রাখা হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১২ আগস্ট সিরিজের প্রথম এবং ১৪ আগস্ট দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। একই ভেন্যুতে ১৬ আগস্ট শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে, যার জন্য পরবর্তীতে আলাদা দল ঘোষণা করবে বিসিবি।

১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল:
কালাম সিদ্দিকী আলীন (অধিনায়ক), জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটকিপার), রিফাত বেগ, ইকবাল হোসেন, রিজান হোসেন, মো. আবদুল্লাহ, মাহফুজুর রাব্বি, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, আবদুর রহিম, রাহিন আহমেদ, শাহরিয়ার শাকিল, দেবাশিস সরকার দেবা, স্বাধীন ইসলাম ও আহরার আমিন।

স্ট্যান্ডবাই তালিকা:
খালিদ হাসান, মঈনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, নুহায়েল সানদীদ ও রাফিউজ্জামান রাফি।

Share This Article