Next Narayanganj

বুধবার, সেপ্টে ১৬, ২০২৬
বুধবার- ১৬, সেপ্টে, ২০২৬

সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেপ্তারে পুলিশ, উত্তপ্ত মদনগঞ্জ

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
1 Min Read
ছবি- সংগৃহীত।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেপ্তারে পুলিশের অভিযানকে কেন্দ্র করে বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার ঠেকাতে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় সাগরের কার্যালয়ে বন্দর থানা পুলিশের কয়েকজন সদস্য প্রবেশ করেন। পুলিশ সাগরকে গ্রেপ্তার করতে এসেছে—এমন খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে স্থানীয়রা সেখানে জড়ো হন।

একপর্যায়ে সাগরের কার্যালয়ের সামনে টেবিল বসিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল ব্যাহত হয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা সড়ক থেকে টেবিল সরিয়ে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

তবে সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই পুলিশ তার কার্যালয়ে গিয়েছিল কি না, কিংবা অভিযানের কারণ কী—এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share This Article